খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় হাফছড়ি উচ্চ বিদ্যালয়টি এমপিও ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ড.দিপু মনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দগন।
শনিবার (২৬অক্টোরব) সকাল ১১টায় হাফছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালী বের হয় । উক্ত আনন্দ র্যালীটি জালিয়াপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয় এবং উপস্থিত সকলে মিষ্টান্ন মুখের মধ্যমে আনন্দ উল্লাস করেন।
আনন্দ রলীতে উপস্থিত ছিলেন, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিং সভাপতি চাইথোয়াই চৌধুরী, সদস্য সচিব- আব্দুল কাদের, ওসমান গনি, ডা: সরোয়ার হোসেন, শাহজাহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য শিক্ষকগন।
খাগড়াছড়ির নাভীখ্যাত জালিয়াপাড়া বাজারে ছোট একটি পাহাড়ের উপর ১৯৯৭ সালে স্থাপিত হয় এই হাফছড়ি উচ্চ বিদ্যালয়। ২০০০ সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পায় এবং ২০০৪ সালে নিম্ম মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। ২০১১ সালে মাধ্যমিক পর্যায় এবং ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে নব্য এমপিও ভুক্ত বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৭০০শত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এমপিও ভুক্ত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসি, ম্যানেজিং কমিটি ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে এক আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চাইথোয়াই চোধুরী প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন অত্র বিদ্যালয়টি সরকারীকরনের পিছনে নিরলস কাজ করায় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরীকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
