খাগড়াছড়ি জেলা সংবাদদাতা: জেলার গুইমারা উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত ও আহত হয়েছেন আরো দুই জন।

আজ বুধবার (১৫ জুলাই) সন্ধা ৭ টার দিকে উপজেলার বুদংপাড়া নামক স্থানে এ দূঘর্টনাটি ঘটে।

নিহত রেজাউল হোসেন(২১) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক (৪নাম্বার) ওয়ার্ডের মো: আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, মাটিরাঙ্গা উপজেলা থেকে তিন মোটরসাইকেল আরোহী গুইমারা উপজেলার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারালে বুদংপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে রেজউল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার ২ বন্ধু। দূর্ঘটনার খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। আহতদের মাটিরাঙ্গা সাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো: রেজাউল হোসেন গুইমারা নিজ বাসায় যাওয়ার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।