২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরনে শোক র্যালি ও আলোচনা সভা আয়োজন করে উপজেলা আওয়ামী।
এতে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংঘটনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।পরে ২১ আগষ্টে হামলায় নিহত ও আহতদের স্মরণে একটি শোক র্যালি বের হয়ে গুইমারা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় সমাবেশ অনুষ্টিত হয়।এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও গুইমারার হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক, মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত সভায় গুইমারা উপজেলা আওয়ামীলীাগের সাধারন সম্পাদক মেমেং মারমা তার বক্তব্য বলেন, ২১ শে আগস্ট এই দিনে আওয়ামীলীগ-বিএনপি-জামায়াত সু-পরিকল্পিত ভাবে জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। এই হামলায় আওয়ামীলীগের আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিল। তাদের স্মরণে আজ শোক র্যালি ও এ সভা থেকে গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। এতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘটনের নেতারা বক্তব্য প্রদান করেন।
