বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত বৃদ্ধার নাম সায়েরা খাতুন (৬০)।

জানা যায়, নদীর পানিতে লাশটি ভাসতে দেখে স্হানীয় বাসিন্দারা লামা থানাকে অবহিত করলে বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় লামা সদর ইউনিয়নের মেওলারচরস্থ মাতামুহুরী নদীর পাড় হতে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরহাতাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নং- ১৯/১৯, তারিখ- ২১ আগস্ট ২০১৯ইং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।