পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যে ছেলেধরা গুজব ছড়াচ্ছে এক কুচক্রীমহল ।
বরিবার বিকাল ৪.০০ টার সময় গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না, এই বিষয়ে মাইকিং করছে থানচি থানা পুলিশ। বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং এর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ,ফেসবুকে ঘুরপাক খাওয়া ছবি বা ভিডিও গুলি যে, ভূঁয়া সেটা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে পুলিশের আশ্বাস যে,থানচি থানা পুলিশ আপনাদের পাশে রয়েছে।এই ধরনের কোন ঘটনা ঘটছে না বা ঘটেনি।সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের আরও বার্তা যে,আপনারা পুলিশকে সাহায্য করুন।পুলিশ সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে রয়েছে।
অপরিচিত কাওকে সন্ধেহ হলে তাহলে পুলিশকে জানান। অহেতু গণপিটুনির ঘটনা ঘটিয়ে নিজেরা আইন হাতে তুলে নেবেন না।কেউবা কারা এলাকার সম্প্রীতি নষ্ট করার লক্ষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুলো রটাতে পারে।তাই আপনারা সম্প্রীতি বজায় রাখুন,পুলিশের সঙ্গে যোগাযোগ রাখুন। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে
