আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা; জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ের কিছু এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

  • আজ রবিবার (১৪ জুন ২০২০) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে যাওয়া রোধ করতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রধানপড়া ও হীরকপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া ও প্রগতিপাড়া, ৮নম্বর ওয়ার্ডের পূর্বপান্থাপাড়া ও গোরস্থানপাড়া, এবং ইউনিয়ন পর্যায়ে সাপমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চকরহিমাপুর (কামারপাড়া), ফুলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় সাতাই-বাতাইল, মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর, ও কাটাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোগদহ কলোনি এলাকা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।

  • সোমবার ভোর ৬টা থেকে ২৮ জুন ভোর ৬টা পর্যন্ত উক্ত এলাকায়সমূহ থেকে কেউ বাইরে য়েতে পারবে না এবং অন্য এলাকা থেকে কেউ প্রবেশ করতে পারবে না।

লকডাউন চলাকালীন জরুরি সেবা সার্ভিসের পরিবহন ব্যতীত অন্য সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। পৌর বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সব ধরনের দোকান ও মার্কেট বন্ধ থাকবে।

  • ঢাকা- রংপুর মহাসড়ক, গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ- মহিমাগঞ্জ সড়কে যানবাহন চলাচল অব্যাহত থাকবে। সব সরকারি অফিস আদালত ও ব্যাংক বীমা লকডাউনের আওতার বাইরে থাকবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৪  জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।