গাজীপুর সংবাদদাতা;  সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে গাজীপুরের কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া পশ্চিম পাড়ায় সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা।

  • ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেঝে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ ২০২০ কোভিড-১৯ কে মহামারি ঘোষণা করার পর গত ১৬ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি আদেশ জারি করা হয়। সে প্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে গাজীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার এবং ব্যক্তিগত পর্যায়ে ব্যাচ পড়ানোর ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা বলেন, শিক্ষক সাইফুল ইসলাম বিভিন্ন শ্রেণির স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে কোচিং করানোর অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী পাঁচ হাজার করা হয়েছে।

  • তিনি আরও বলেন, এখানে কোন ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা না দিয়েই তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের কোচিং করানো হচ্ছিলো।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।