নিজস্ব সংবাদদাতা, বরগুনা; জেলার তালতলীতে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে দুঃস্থ ও গরীবদের জন্য ভিজিডির চাল মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতারণ করলেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানদুলাল ফরাজী।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভিজিডির চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদের দুঃস্থ ও গরীবদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৩০ কেজি করে চাল ২৪১ জন কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। সঙ্গে মাস্ক ও সাবান দেয়া হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য ৩০টি ড্রাম ও সাবান দেওয়া হয়েছে।
চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে সামাজিক দূরুত্ব বজায় রেখে ও জনসমাগম না করে নিজ খরচে প্রতিটি ভিজিডি কার্ডধারী ব্যক্তির বাড়িতে নিজের মাথায় করে চাল সঙ্গে মাস্ক ও একটি করে সাবান বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার) গৌতম বসু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সচিব জাকির হোসেন প্রমূখ।
আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ
