সুজন ভট্টাচার্য্য, ব্যুরো প্রধান চট্টগ্রাম;  মহামারি করোনাভাইরাস -এর প্রাদূর্ভাবে কর্মহীন ও গৃহবন্দী অসহায় ও গরীব মানুষের জন্য উপহার সূরপ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। এছাড়া পৌরসভার বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।

গত ২১ শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি -এর নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুর এর নেতৃত্বে বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ড ও সদর উপজেলার ৬ টি ইউনিয়নের ১২ শত পরিবারের মধ্যে চাল,ডাল, তৈল,পেয়াঁজ,লবণ, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল সহ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা।

এই বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ বলেন,দেশের যেকোনো দূর্যোগে ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়েছে।করোনাভাইরাস সংক্রমণের কারণে গরীব ও অসহায় মানুষ আজ গৃহবন্দী ও কর্মহীন।এই অবস্থায় জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেই সমস্ত মানুষের বাড়িতে খাদ্য পৌছেঁ দেওয়া সহ মাস্ক বিতরণ ও জীবাণু নাশক স্প্রে ছিটানোর মত কার্যক্রম দৃঢ়তার সাথে পরিচালনা করে যাচ্ছে।

জেলা সভাপতি আরো বলেন,উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রেরণ ও জীবাণু নাশক স্প্রে ছিটানোর প্রক্রিয়া এখনো চলমান আছে এবং করোনাভাইরাস এর বিস্তার রোধ না হওয়া পর্যন্ত বান্দরবান জেলা ছাত্রলীগের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

বান্দরবান জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুদ্দীন হারুণ বলেন,ছাত্রলীগের এই বিশাল মানবিক কর্মযোগ্যে আর্থিক এবং সার্বিক ভাবে সহায়তা করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়া ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুর ও আমরা সকলে মিলে যে যার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে মানুষের দৌড়গোড়ায় উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও পৌছেঁ দিচ্ছি।

উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।এখানেই আমাদের সার্থকতা। এমন টায় বলছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল। তিনি আরো বলেন জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী এই বৈশিক মহামারি তে বাসায় বসে না থেকে জীবনের ঝুকিঁ নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।

বর্তমানে ১ হাজার ২ শত পরিবার কে উপহার হিসেবে খাদ্য,নিরাপত্তার জন্য ১ হাজারের অধিক মাস্ক ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কাজ চলমান রয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।