তাসমিন নাহার কে সভাপতি ও এনামুল মুশতারি মিনতিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১:০০ টায় ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া সরকারি কলেজ শাখার ১১তম কাউন্সিল শেষে এই কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান সজল, উপস্হিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশিব রহমান।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি: নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক: আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক: প্রশান্ত রায় অভি, অর্থ সম্পাদক: তাপসী নুসরাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক: খালিদ হোসেন এবং সদস্য নির্বাচিত হয়েছেন আফসানা মিমি, আহসানুল ইসলাম, বাপ্পী হোসেন, মাসুদ রানা, নাইমুর রহমান, শামীম হোসেন।
