এসো না বৃষ্টিতে ভিজি

প্রত্যুষে ঘুম ভাঙ্গতেই ঝড়ো হাওয়ার
এলো মেলো তান্ডব ৷
এ যেন জানালা কপাট ভেঙ্গে শ্রান্তির
এক উল্লাসে মাতোয়ারা ,
মনের গভীরেও উথাল পাতাল
ভাঙ্গনের প্রলাপ মেখেছে ৷
প্রানে মৃদু শীতলতা ছুঁয়ে যায় যেন
তার গভীর প্রেমের আলিঙ্গনে ,
রেখে যায় তার সকল অব্যক্ত
ঝরনা সম উদ্দামতার মোহনা ৷
মনের গোমট যত জমাট অভিমান
ফেলে আসা ক্রন্দন বিলাপ ,
বেদনার নীল আকাশের মেঘ রাজি
হৃদয় দহনে বৃষ্টির অশ্রু নামায় ৷
এসো ভিজি এই মিষ্টি সকালের
ঝড়ো হাওয়ার গল্পদের সাথে ৷
হারিয়ে যাই চল নব পল্লবে লেখা
আমার যত কবিতার মাঝে ,
এসো না গো বৃষ্টিতে ভিজি
আকাশ পানে চেয়ে ,
দুটি হাতে হাত রেখে ৷
নুনা জল ধুয়ে যাক অঝোর বৃষ্টিতে ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।