নিজস্ব সংবাদদাতা, খুলনা;  জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের নিজ বাড়িতে জ্বর-ঠান্ডায় বিষ্ণুপদ বিশ্বাসনামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বিষ্ণুপদ শিয়ালী গ্রামের মৃত পবন বিশ্বাসের ছেলে। তিনি শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) রাতে তিনি মারা জান।

ওই শিক্ষকের ভাই মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, গত ৮ মার্চ ভারত থেকে নিজ বাড়িতে আসেন বিষ্ণুপদ বিশ্বাস। তার বড় ধরনের কোনো রোগ ছিল না। আসার পর শুধু জ্বর-ঠান্ডা ছিল। গত রাতে হঠাৎ মারা যান তিনি।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত রবিউল ইসলাম (৫৬) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) রাত সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রবিউলের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায়। তিনি এক সপ্তাহ আগে ভারত থেকে দেশে ফিরেছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছে, মৃত রবিউল এক সপ্তাহ আগে ভারত থেকে দেশে ফেরার পর থেকে জ্বর, কাশি ও গলায় ব্যাথায় ভুগছিলেন।

জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রবিউলকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়।

আমাদের বাণী ডট কম/২০ মার্চ ২০২০/সিপি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।