জয়পুরহাট সংবাদদাতা; চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশ করতে না পেরে জয়পুরহাটে আবু সাইদ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আজ রবিবার (৩১ মে ২০২০) বিকেলের জেলার সদর উপুজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

  • জানা গেছে, রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর উত্তীর্ন হতে না পেরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আবু সাইদ অভিমান করে বাড়ির সবার অগোচরে গ্যাসবড়ি খায়। এক পর্যায়ে ব্যাপারটি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, আবু সাইদ গণিত পরীক্ষায় ফেল করেছিল।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।