যশোর সরকারী এমএম কলেজের ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ টিউশনি করে জমানো টাকা দিয়ে কৃষকের ধান কাটার ব্যবস্থা করেন দিয়েছেন। সারসা উপজেলার গোগা ইউনিয়নের চাষী রেজাউল হোসেনের প্রায় তিন বিঘা জমির ধান কাটার ব্যবস্থা করে দিলেন তিনি।

কৃষক রেজাউল হোসেন বলেন, শ্রমিকের দিনমজুরি বেশি হওয়ায় দুই বিঘা সাত কাঠা জমির ধান কাটতে পারছিলাম না। মামুনের সহযোগিতায় তা সম্ভব হলো।

যশোর জেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ বলেন, সম্প্রতি ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় এবং মণপ্রতি ধানের যে দাম তার চাইতে একজন শ্রমিকের দাম বেশি হওয়ায় কৃষক ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে প্রান্তিক এই কৃষকের সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।