জাতীয় আদিবাসী পরিষদের ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। র শনিবার সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে আলোচনা সভায় আদিবাসী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক যাকোব খালকোর সভাপতিত্বে বক্তব্য দেন, উদ্বোধক সংগঠনের জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, প্রধান অতিথি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রবীন্দ্রনাথ সরেন, গেস্ট অব অনার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিশু রাম মুর্র্মু প্রমুখ।

বক্তারা আদিবাসীদের ৯ দফা আন্দোলন জোরদার করনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।