ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক কাউন্সিল (৩০ নভেম্বর) শনিবার সকালে মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রানীশংকৈল
উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আ’লীগ সহ -সভাপতি সেলিনা জাহান লিটা। এছাড়াও সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রানীশংকৈল উপজেলার আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক।
অতিথিদের বক্তব্য শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় অধ্যাপক সইদুল হক সভাপতি নির্বাচিত হন। পরে বিকালে সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে তাজউদ্দিন আহম্মেদ – ১৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন – ৮৫ ভোট। তৃতীয় অবস্থানে মামুনুর রশিদ এলবাট পেয়েছেন – ৭৯ এবং চতুর্থ অবস্থানে – ২৪ ভোট পেয়েছেন রানীশংকৈল পৌর মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকার । এতে সকল নেতাকর্মীর উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘোষণা দেন ।
