ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরে ১১তম মাসিক ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পারমার্থিক কল্যাণের লক্ষ্যে শ্রীশ্রী রাধা গোপীনাথ ইসকন মন্দির, গড়েয়া গোপালপুর, ঠাকুরগাঁও প্রতি মাসে একটি দিন নির্ধারণ করে এই ভক্ত সম্মেলনটি আয়োজন করা হয়ে থাকে। মন্দিরের পরিচালনায় এই সম্মেলনে নতুন নতুন ভক্তের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলী বিকাশের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়।

ভক্তদের মধ্যে থেকে অনেকই স্ব-ইচ্ছায় এই সম্মেলনের জন্য প্রসাদের অর্থ দিয়ে থাকেন। ১১তম সম্মেলনটিতে প্রথমে উপস্থিত সকল ভক্তদের প্রতি হরে কৃষ্ণ প্রীতি সম্ভাষণ জানিয়ে সকলের হাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালা দিয়ে জপ এর নিয়ামাবলী উপস্থাপন করে এক মালাজপ করা হয়। জপ শেষে শ্রীশ্রী রাধা গোপীনাথ ও গৌরসুন্দরের উদ্দেশ্যে আরতি করে এবং ফুল অর্পণ করা হয়। পরে ফুলের মালা পরিয়ে দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়।

এ সময়ে কয়েকজন ভক্ত সংক্ষিপ্ত কৃষ্ণ কথা বক্তব্য রাখেন। প্রসাদ দাতা তার অনুভূতি প্রকাশ করেন। সম্মেলনে ভক্তদের নিয়ে আলোচনা করেন গড়েয়া ইসকন মন্দিরের শ্রদ্ধাভাজন সহকারী পরিচালক কংসহন্ত দাস ব্রহ্মচারী সহ মন্দিরের অন্যান্যরা।

এছাড়াও সম্মেলনে সহস্রাধিক ভক্তের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার সুহৃদ মানুষ, ব্যবসায়ী, সমাজসেবক সহ অনেকে।

পরিশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আলোচনা শেষে অনুষ্ঠানে নম্রতা বর্মন সেতু ভজন ধর্মীয় কীর্তন পরিবেশন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।