ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শনিবার বিকেলে বামুনিয়া স্কুল মাঠে ফজলে রাব্বী রুবেলের নৌকা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বাংলাদেশ আওয়ামী লীগ পাড়িয়া ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল, পাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ নৌকা মার্কার বিশাল জনসভায় উপস্থিত ছিলেন।

ভোটারদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী বক্তব্যে বলেন বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় এর মালা পরিয়ে দিবেন । আমি বিজয় হলে এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে কার্যক্রম করবো এই অঙ্গীকার করছি আপনাদের কাছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।