ঠাকুরগাঁওয়ে টিসিবির ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ।
বুধবার সকাল ১১ টায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট আমগাছ তলার় চত্বরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানান, এখন থেকে প্রতিদিন টিসিবি’র মাধ্যমে ৪৫টাকা কেজি দরে মাসব্যাপী প্রত্যেক ব্যক্তিকে ১ কেজি করে ১ হাজার কেজি বিক্রি করা হবে। খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁও জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। টিসিবি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মিশর থেকে আমদানিকৃত ৪ হাজার কেজি পেয়াজ মজুদ রয়েছে। এ দিয়ে ৪ দিন পেঁয়াজ বিক্রি চলবে। পরে নতুন করে পেঁয়াজ আসার কথা রয়েছে।
