ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লী বাজারের মেসার্স ল ফারুক টেলিকম নামে দোকানে প্রকাশ্য দিবালোকে বিকাশ ও মোবাইল ফ্লেক্সিলোডের দোকানে থেকে ৪ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে।
দোকানের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ২৩ আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০ টার দিকে দোকান খুলে টাকার ব্যাগটি ও বিকাশ ও ফ্লেক্সিলোডের মোবাইল দোকানের ভিতরে রেখে ঝাড়ু দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর আমি আসিয়া দেখি যে, দোকানের ভিতর রক্ষিত আমার ব্যাগটি নাই। ব্যাগের ভিতর বিকাশের ক্যাশ ৪ লক্ষ টাকা, ২টি এন্ড্রোয়েড, ১টি বিকাশ, ১টি ডাচ বাংলা এবং ৪টি ফ্লাক্সি লোডের মোবাইল ফোন, আমার মোটরসাইকেলে চাবি, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির স্মাট কাড, ভোটার আইডি কাড সহ নিয়ে যায়।
এ বিষয়ে দোকান মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় অজ্ঞাত নামে একটি এজাহার দায়ের করেছেন।
