ঠাকুরগাঁওয়ে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে কাজী ফার্মস গ্রুপের সহযোগিতায় ২ শতাধিক অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২০) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ওই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সহ-সভাপতি শামসুজ্জহা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় ব্যক্তিরা। প্রচণ্ড শীতের মাঝে কম্বল নিয়ে এগিয়ে আসার জন্য সমকাল সুহৃদ সমাবেশ ও কাজী ফার্মস গ্রুপকে ধন্যবাদ জানান শীতার্তরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।