ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ফাইনাল পরীক্ষায় ফেল করার কারণে দবিরুল ইসলাম সাজু নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি , ২০২০) বিকাল ৫টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ গাজীপাড়ায় বাড়ির নিজ শয়ন কক্ষে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক জানান, ঐ এলাকার সলিম উদ্দীনের ছেলে দবিরুল দিনাজপুর পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করতো। কয়েকদিন আগে তার ফাইনাল পরীক্ষার ফল বের হয়। এতে সে ফেল করে। নিজেকে সামলাতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আত্মহত্যার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।