ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে অন্তত১০ জন আহত  হবার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি ২০২০) বিকালে উপজেলা নারগুণ কহরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আজ শনিবার ((৩ জানুয়ারি ২০২০) ) দুপুরে রশনী সরকার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ে করেছেন। মামলার আসামীরা হলেন – চন্দ্র মোহন, চৈতন্য, রাজকুমার, সুমন, প্রসান্ত সরকার, নারায়ন, ললিতা, কামনা, স্মৃতি, ধীরেন,ছায়া রানী।

স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকার রশনি সরকারের বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় মামলার আসামী চন্দ্র মোহন, চৈতন্য সহ বেশ কজন। খরব পেয়ে রশনি সরকারের পরিবারের লোকজন বাধা দিতে গেলে মোহন, চৈতন্য সহ অন্যন্যা লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় ঘটনাস্থলে প্রায় ১০ জন রক্তাক্ত হয়ে গুরুতর আহত।

ঘটনার সময় তাৎক্ষনিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে বাদী রশনী সরকার জানান, ‘ঐ বাঁশ বাগান দীর্ঘদিন যাবত আমার ভোগদখলে রয়েছে। কিন্তু এলাকার সন্ত্রাসী চন্দ্র মোহন, চৈতন্য ও রাজকুমার দখল করতে আসলে আমরা বাধা প্রদান করি পরে তারা আমাদের উপর হামলা চালিয়ে প্রায় ১০ জনকে গুরুতর যখম করে পালিয়ে যায়।’

ঠাকুরগাঁও জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত অনুযায়ী দ্রুত সব আসামী গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।