অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে বাংলাদেশ নিম ফান্ডেশনের চেয়ারম্যান,গবেষক ড. নিম হাকিমের উদ্যোগে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) সকালে উপজেলার উপজেলার বৃহত্তম হাট হিসেবে পরিচিত বহরপুর বাজারের প্রধান প্রধান সড়ক,সকল গলিপথ,ঔষুধের দোকান,নিত্যপ্রয়োজনিয় সমগ্রীর দোকান,কাচা বাজারের দোকানের সামনে,শান্তি মিশন এলাকা, বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর বাহিরে এবং সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে জীবাণু নাশক ঔষুধ ছিটানো হয়।
৩ দিন যাবৎ ব্যক্তি উদ্যোগে নিম ফান্ডেশনের চেয়ারম্যান,নিজ এলাকা বহরপুর বাজারের প্রধান প্রধান সড়ক সকল অলিগলি হাসপাতালসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।
বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও এলাকাবাসী এই কর্মসূচী’কে সাধুবাদ জানিয়ে তাকে ধন্যবাদ জানান এবং এমন ককর্মসূচী অব্যহত রাখতে অনুরোধ জানান।
আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি
