ডেস্ক রিপোর্ট, ঢাকা; ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মরা গেছে ২৩ জন। মৃতদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মৃতরা হলেন- নজরুল ইসলাম (৫৮), কান্চি লাল দাস (৭৫), মাজেদা বেগম (৬৫), হুমায়ুন (৫০), জাকারিয়া (৬০), মোতালেব (৫২), ফুলচাঁন শেখ (৩৮), হাফিজা খাতুন (৩৫), হারিছ মিয়া (৭৮), আব্দুল লতিফ (৬২), দেলোয়ার হোসেন (৫৬), সোহেল (৪২), বিশাসাখা (৪৫), মুকুল বেগম (৪৫), একরামুল হক (৬০), সুভাষ (৬৫), আব্দুর রহমান (৫২), তোরাব হোসেন (৬৫), নওশের আলী (৮১), হাবিবুর রহমান (৫০), আব্দুস সাত্তার মুন্সী (৬৫) আব্দুল গাফ্ফার (৫৬) ও ফারুকউজ্জামান (৪৫)।
গত ২ মে থেকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু হয়।এ নিয়ে গত ৩০ দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২৬৬ জনের মৃত্যু হলো। সূত্র; পূর্বপশ্চিম বিডি
এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০মে ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১ হাজার ৪৪৩টি। নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৯৮৭টি গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। সুস্থ হয়েছে ৩৬০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৩৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৫ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুইজন ও সিলেট বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন ১০ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১-৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ নয়জন, ৭১-৮০ তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন ও বাকি দুজন বাড়িতে। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৬৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮০ জনকে।
আমাদের বাণী ডট কম/৩০ মে ২০২০/সিসিপি
