রাহাদ হাসান মুন্না, তাহিরপুর ( সুনামগঞ্জ) সংবাদদাতা;  জেলার তাহিরপুরে নতুন করে বিএনপি নেতা ফেরদৌস আলম ও তার স্ত্রী আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম করোনা আক্রান্ত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ীর নয়াহাটি।

ফেরদৌস আলম তাহিরপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ও তার স্ত্রী শিউলী বেগম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আনসার ভিডিপি’র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন।

আজ রবিবার (১৪জুন ২০২০)  সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান,স্বামী স্ত্রী দু’জনই শনিবার রাত হতে সিলেটের টিলাগড়স্থ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, গত ১০ জুন ফেরদৌস ও তার স্ত্রী সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইারাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপরদিন ১১ জুন ওই উপজেলার ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় পিসি আর ল্যাবে পরীক্ষার জন্য পাঠালে শনিবার রাতে তাহিরপুরের এ দম্পতির সাথে ওই উপজেলার ৩ জন সহ ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৪  জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।