তিন পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী দের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্টান বৈশাখি পূর্ণিমা পালিত হয়েছে। বৈশাখি পূর্ণিমা উপলক্ষ্যে তিন পার্বত্য জেলা বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে নজির বিহীন নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হয়।
শনিবার ১৮ মে সকালে শত শত বৌদ্ধধর্মাবলম্বীরা হাতে চন্দনের পানি নিয়ে বর্ণাঢ্য র্যলী বের করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বৌদ্ধ বিহারে এসে শেষ করেন।
মৈত্রী সুত্র পাঠ,মঙ্গল সুত্র পাঠ,পঞ্চশীল ও অষ্টশীল পালনসহ হাজার খানেক ফুল,ফল,পানি,ছোয়াইং,মিষ্টান্ন সহ আহারাদি পূজা করে ভিক্ষু গণ অনুষ্টান শেষ করেন। বিকেলে তিন পার্বত্য জেলা বৌদ্ধ বিহার গুলো তে হাজার প্রদীপ পূজা ও ফানুস উড়িয়ে বৈশাখি পূর্ণিমা তিথি অনুষ্টান সম্পন্ন করা হয়।
বান্দরবান জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুদার বলেন আইন শৃঙ্ঙলা বাহীনি বৈশাখি পূর্ণিমা কে ঘিরে নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করেছে।এবং কোন প্রকার অপ্রতীকর ঘটনা ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৈশাখি পূর্ণিমা পালন সম্ভব হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান বলেন, সেনা-পুলিশ এর কঠোর নজরদারী তে এখানে বেশ আনন্দ মূখর পরিবেশে বৈশাখি পূর্ণিমা পালন করা হয়েছে
