এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যসহকারী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার ধানীখোলা মধ্য ভাটিপাড়া গ্রামে বসবাস করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ২১ টি স্যাম্পল পাঠানো হলে সেখান থেকে বাকী নয়টি স্যাম্পলের পরীক্ষা হলে শনিবার রাতে ত্রিশালে এক জন স্বাস্থ্যসহকারী সহ পাঁচ জনের দেহে কোভিট-১৯ সনাক্ত হয়।

আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান পারভেজ ত্রিশাল উপজেলার স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১০সাল থেকে তিনি ধানীখোলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসাবে দায়িত্ব পালন করছেন। উপজেলার ধানীখোলা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের স্যাম্পল সংগ্রহের কাজে গিয়ে তিনি আক্রান্ত হয়। আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান জানান, শারীরিক ভাবে আমি সুস্থ আছি, নিজের বাড়িতে হোম কোয়ারাইন্টানে আছি।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন, তার মাঝে এক জন্য মৃত্যু বরণ করেছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩১ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ২২৯টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।’ গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।