সুজন ভট্টাচার্য্য, ব্যুরো প্রধান, চট্টগ্রাম; বান্দরবানের থানচি উপজেলায় ভয়াবহ আগুনে বাড়ি পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া নাইসিংঅং কারবারী কে নগদ অর্থ ও ঘরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগীতা প্রদান করেছেন থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।
জানা যায় গত ১৩ ই মার্চ শক্রবার বিকালে ৪ নং ওয়ার্ড নাইদারী পাড়ার কারবারী(পাড়া প্রধান) নাইসিংঅং মারমা – এর বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যায়।এই সময় বাড়িতে তার মেয়ে ছাড়া পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার খবর পেয়ে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুউদ্দীন ও তার সংঙ্গীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।তবে কাঁচা ঘর হওয়ার কারণে বাসা থেকে তেমন কোন আসবাবপত্র বা মূল্যবান সামগ্রী বের করে নিয়ে আসা সম্ভব হয়নি।
আগুনের সুত্রপাত সম্পর্কে থানচি থানার ওসি জানান, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি তাতে ধারণা করছি আগুন তাদের বাসার চুলার থেকেই লেগেছে।তবে তদন্ত শেষ না করে এই বিষয়ে সিন্ধান্তে পৌঁছানো যাবে না।আগুনে আনুমানিক পাঁচলক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে।
বেশ কয়েক জন এলাকাবাসী জানান সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গ্রামের বাকী ঘর গুলো রক্ষা করা গেলে ও নাইসিংঅং কারবারীর ঘরটি আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার ১ দিন পর ঘটনাস্হলে ছুটে যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।তিনি ক্ষতিগ্রস্ত পরিবার কে আর্থিক সাহায্য প্রদানের পর ভবিষ্যতে জেলা পরিষদের মাধ্যমে একটি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ও দেন।
আমাদের বাণী ডট কম/১৫ মার্চ ২০২০/পিএ
