বান্দরবানে থানছিতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এখন ও পর্যন্ত আইন গত ব্যবস্থা নেয় নি প্রশাসন। উপজেলার হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে গড়ে ওঠা ইট ভাটায় নেই কোন অনুমোদন।
এ বিষয়ে গত ১০ মে ২০১৯ পরিবেশ অধিদপ্তের চট্টগ্রাম অঞ্চলের উদ্ধর্তন কর্মকর্তা, বান্দরবান জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা দের বক্তব্য সহ সংবাদ প্রকাশিত হয়। ঐ সময় পরিবেশ অধিদপ্তর শীগ্রই ইটভাটার বিরুদ্ধে অভিযানের কথা এ প্রতিনিধি কে জানায়।
অথচ দু মাস অতিবাহিত হলে ও কোন এক অদৃশ্য কারনে কথা রাখে নি সংশ্লিষ্ট দপ্তর এর কর্তা ব্যাক্তি রা।এ বিষয়ে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান সরকারী দায়িত্ব প্রাপ্ত দের দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে বলেন প্রয়োজনে উচ্চ আদালতে রিট করবেন।
এ বিষয়ে সাত জুলাই পরিবেশ অধিদপ্তর এর পরিচালক প্রশাসন সাদেকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয় টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানায়।
এ দিকে থানছি উপজেলার সন্তান বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য্য জানায় আজ পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পির সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয় টি জানাতে চেষ্টা থাকবে।এ বিষয়ে কল্যাণ সংঘের সভাপতি ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর শ্যালক কানাই লাল ঘোষ বলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা সচিব কে এ ঘটনা অবহিত করবেন।
এ বিষয়ে আইনজীবি আরশাদ হোসেন বলেন আগামী ৭ দিনের মধ্যে প্রাশসনিক ব্যবস্থা গ্রহণ না করে থাকলে উচ্চ আদালতে শরণাপন্ন হবো।
