আলাল হোসেন রাফি, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ); জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ‘পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স’ এর উপ সহকারী মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির করোনা আক্রান্ত বলে এলাকায় গুজব ছড়ানো হয়েছে। মানবিক ডাক্তারখ্যাত ডা. হুমায়ুনকে নিয়ে এমন গুজব ছড়ানোয় বিষন্নতা প্রকাশ করেছেন তিনি।
ডা. হুমায়ুন কবীর করোনা চলাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সেবা দিচ্ছেন মুঠোফোনে ও। করোনাকালীন সময়ে সেবা প্রদান করায় ইতিমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত তিনি।
আজ বুধবার (০৬ মে) দুপুরে পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছেন বলে ও জানা যায়। এদিকে ডা. হুমায়ুন করোনা আক্রান্তের গুজবে অনেকেই আতংকিত হয়ে পড়েন।
এই বিষয়ে ডা. হুমায়ুন মুঠোফোনে জানান, আমি সম্পুর্ন সুস্থ্য এবং ডিউটি ও করছি। আমার সম্পর্কে করোনা আক্রান্ত হওয়ার খবরটি গুজব। অনেকেই ফোন করে গুজবের বিষয়ে অবগত করেছেন। এসময় করোনার গুজব ছড়ানোয় বিষন্নতা ও প্রকাশ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি বলেন, ডা. হুমায়ুন কবির করোনা আক্রান্ত নন। এই খবরটি সম্পুর্ন গুজব।এই বিষয়ে কেউ গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ
