খাগড়াছড়ি জেলা সংবাদদাতা; জেলার দীঘিনালা উপজেলায় মোঃ ইমরান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ মে ২০১০) সকাল ৮ টায় উপজেলার ০৩ নং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত মোঃ ইমরান (২৭) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পূর্ব থানা পাড়ার মৃতঃ ইউসুফ খানের ছেলে । পেশায় একজন রং মিস্ত্রী।
জানা যায়, দক্ষিণ মিলনপুর গ্রামের অমল কান্তি চাকমার সেগুন বাগানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এখনো এ ঘটনায় কোন মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ
