রাশেদুল ইসলাম, বেনাপোল (যশোর) সংবাদদাতা; জেলার বেনাপোল কাস্টমস  ইমিগ্রেশন  দিয়ে সরকার  কর্তৃক লকডাউনের ভিতরেই নিজ দেশে ফিরলেন ৪৪ জন বাংলাদেশী নাগরিক। এদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারত গিয়েছিল। ভারত সরকার  কর্তৃক লকডাউনের কবলে আটকা পড়ে দীর্ঘদীন ভারতে থেকে যায়।

আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০)   সকাল  সাড়ে এগারোটায়  সরাষ্ট্র মন্ত্রাণালয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্তাবাধনে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানার শর্তে বাংলাদেশের মাটিতে পা রাখলেন ৪৪ জন নাগরিক।

যাদের  মধ্যে ১৭ জন নারী, ২৬ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। বেনাপোলের পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন স্থাপন করে ভারত হতে সাম্প্রতি দেশে ফেরাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের সার্বক্ষনিক নিবীড় পর্যবেক্ষনে ১৪ দিন রাখা হবে বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন।

ভারত হতে দেশে ফেরা নাগরিকদের প্রাথমিক ভাবে ইমিগ্রেশনের ভিতর  স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সকলের শরীরের তাপমাত্রা  স্বাভাবিক রয়েছে তবে ২/৩ জনের তাপমাত্রা একটু বেশী থাকলেও চিন্তার কোন কারন নেই বলে জানালেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চেকপোস্ট ইমিগ্রেশনের দায়িত্বে থাকা মেডিকেল টিমের ইনচার্জ শিমুল হাসান।

ভারত ফেরতদের মধ্যে ৪ জন ক্যন্সার রোগী ও ১ জন গর্ভবতী মহিলা রয়েছে যাদের কে হোম কোয়ারেন্টাইনে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়িতে রাখা হবে বলে তিনি আরো জানান। বেনাপোলে অস্থায়ী প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন স্থাপনে এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে বিরোধীতা করে স্থানীয় শতশত নারী-পুরুষ জড়ো হয়ে এ কাজে বাধা দেন।পরবর্তীতে পোর্টথানা পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে বিক্ষোভকারীদের ঘরে ফেরান।

যশোরের জেলা প্রশাসক সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী মেজিস্ট্রেট খোরশেদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বিজিবির  বেনাপোল ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন, আনসার বাহিনীর কর্মকর্তা লুৎফুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সহ স্থানীয় প্রশাসনের যৌথ নিরাপত্তায় তাদেরকে ২টি এ্যম্বুলেন্স ও দুটি মাইক্রো যোগে পৌর বিয়ে বাড়ি নেওয়া হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে, তাদের দাবী এলাকায় বিদেশ ফেরতদের রেখে ভাইরাস ছড়িয়ে জনজীবন হুমকির মধ্যে ফেলতে চায়না।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান সংবাদকর্মীদের জানান, ভারতে আটকে পড়া ৪৪ জন নাগরিককে আজ সকালে চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরার কথা নিশ্চিত করেন। এ প্রক্রিয়ায় আরো বাংলাদেশীদের ফেরত আসার কথা রয়েছে।

বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন এলাকা পরিদর্শন করেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এলাকাবাসীর অনাস্থা প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পুলক কুমার মন্ডল বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে কারো করোনাভাইরাসে  আক্রান্তের নমুনা পাওয়া যায়নি । সবাই সুস্থ্য আছন, সরকারী নির্দেশনায় ঝুঁকি এড়াতে এদের ১৪দিন পর্যবেক্ষনে রাখা হবে এজন্য এলাকাবাসীর চিন্তিত হওয়ার কোন কারন নেই।সরকারী ভাবেই প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রাখা ব্যাক্তিদের সার্বিক নিরাপত্তা,খাদ্যসামগ্রীর ব্যাবস্থা সহ নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়া হবে৷

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।