জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।
আবুধাবিতে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি গত রবিবার সিলেটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই তা প্রকাশ করা হবে।
দীর্ঘদিন ধরেই এমপিও ঘোষণার অপেক্ষায় ননএমপিও বেসরকারি শিক্ষকরা। তাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শিগগিরই ঘোষণা হবে।
