রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট। ফেরি সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েক শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহা সড়কের প্রায় ৩কিঃমিঃ যানবাহনের একাধিক সারি রয়েছে।

এদিকে দীর্ঘ সময় দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থেকে চালকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে রাস্তায় বসে।সরজমিনে গিয়ে দেখা যায় কিছু অপচনিয় পন্যের ট্রাক যাত্রীবাহি পরিবহনের লাইনে পার হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ছোট বড় ফেরি’র মধ্যে মাত্র ১২টি ফেরি চলাচল করছে। বাকী ফেরি গুলো মেরামত করা হচ্ছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে কিছু যানবাহনের সারি রয়েছে। তবে, ১/২ মধ্যে এই সমস্যা কেঁটে যাবে।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।