চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট কারের চাপায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন (৫৮) মিরসরাই উপজেলার মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও এলাকায়।

মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, সকালে নিজের জমিতে কাজ দেখতে গিয়েছিলেন আবুল হোসেন। বাড়ি ফেরার পথে রাস্তায় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।

এতে পা আর মাথায় গুরুতর আঘাত পান আবুল হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়ে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে মারা যান ওই শিক্ষক।

প্রধান শিক্ষক জানান, দুপুরে স্কুলের মাঠে আবুল হোসেনের জানাজা হয়েছে। ১৯৮৬ সাল থেকে তিনি এই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।