বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই টি আওয়ামীলীগ প্রার্থী ও একটি তে সতন্ত্র প্রার্থী কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যমতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে সতন্ত্রপ্রার্থী নুরুল আবছার আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৩২২ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৪ ভোট।
অপরদিকে সোনাইছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী এ্যানিং মারমা ২ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহান মারমা আনারস প্রতীকে পেয়েছেন ৮৫৬ ভোট।
ঘুমধুম ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে ৮৪৪ ভোটের ব্যাবধানে সতন্ত্রপ্রার্থী রশিদ আহমেদ কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
