বান্দরবানে নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত  হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা।  মারমা সম্প্রদায়ের কাছে প্রবারণা ওয়াগ্যোয়াই পোয়ে নামে পরিচিত।

গত ১২ অক্টোবর সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ফানুস উড়িয়ে প্রবারণার আনুষ্টিকতা শুরু করেন।পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন,ফানুস উড়ানো আর বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় রীতিনীতি অনুসরণ  করে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয় বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা পূর্ণিমা পালন।

প্রবারণা পূর্ণিমা পালন উপলক্ষে এখন পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। এদিকে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিহারগুলোতে মহামতি বৌেদ্ধর কাছে মঙ্গল প্রার্থনার জন্য সমবেত হন ভক্তরা। সন্ধ্যায় ওড়ানো হয় নানান রংয়ের ফানুস। ফানুসের আলোয় পুরো বান্দরবানের আকাশ সেজে ওঠে বর্ণিল সাজে।

এর আগে পুরাতন রাজবাড়ী মাঠ থেকে এক বিশাল রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন বিহার প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমাপ্ত হয়। এসময় শতাধিক তরুণ তরুণী রথ টেনে এবং মোমবাতি ও ধুপ জ্বালিয়ে প্রণাম নিবেদন করে।

বান্দরবানের উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং জানান, আজ সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংগু নদীতে রথ বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে বান্দরবানে এই প্রবারণা উৎসবের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।