বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়া কে নিয়ে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুলিতে ২ জন নিহত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে ফাত্রাঝিরির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মংকিসা চাকমা নামে একজন মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় অংচাই মং মারমা নামে অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন চলাকালীন জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি চালালে ঘটনাস্থালেই একজন নিহত হয়।
এতে গুরত্বর আহত অবস্থায় অংচাই মং মারমা নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাত্রাঝিরি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমদাদ উল্লাহ মোহাম্মদ উসমান জানান, কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে হঠাৎ গুলির শব্দ পেলে জানা যায় কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনি কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারি করছে। একপর্যায়ে টহলরত বিজিবি ওপর ২ মেম্বার প্রার্থীর সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ফাঁকা গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়।
