নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  নিজ বাড়ি নাটোর থেকে কর্মস্থল ঢাকার আশুলিয়ায় বেতন নিতে এসে এক পোশাক শ্রমিক (৩০) জানতে পারলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। পরে আশুলিয়া থানা পুলিশ তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠায়।

গত বুধবার (২৯ এপ্রিল ২০২০) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই পোশাক শ্রমিক ঢাকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সাভার ও আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে গত ৩ এপ্রিল তিনি (পোশাক শ্রমিক) নিজ বাড়ি নাটোরের সিংড়া চলে যান। গত ২৬ এপ্রিল সেখানেই তিনি নমুনা জমা দেন। ২৮ এপ্রিল বেতন নেওয়ার জন্য তিনি ট্রাকে করে আশুলিয়ায় আসেন। এখানে আসার পর তিনি ফোনে জানতে পারেন তার করোনা পজিটিভ।

 ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের বাণী ডট কম/০১ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।