নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  রাজধানীর প্রগতি সরণির একটি সড়কের পাশে মাটিতে পড়ে থাকা ব্যাগের ভেতর দুই নবজাতকের মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, নবজাতক দুটি যমজ।

আজ রবিবার (০৩ মে ২০২০) দুপুরে প্রগতি সরণির কোকাকোলা মোড় বারিধারার সীমানা ওয়ালের পাশের সড়কের পাশে ব্যাগ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, ফোন পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি বাজারের ব্যাগে দুটি মেয়ে  নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতক দুটি জমজ। মৃত অবস্থায় কে বা কারা এই জায়গায় তাদের রেখে গেছে।

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি মামলা হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।