নারায়ণগঞ্জ সংবাদদাতা; জেলায়  নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (২৬ মে ২০২০)  সকালে জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ  বলেছেন, ‘এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।’

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পুরো জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় এক হাজার ১৫ জন আক্রান্ত রোগীর মধ্যে মারা গেছেন ৪৯ জন। সদর উপজেলায় আক্রান্ত ৭৭২ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ২০৪ জন।

  • রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন, সুস্থ হয়েছেন আট জন। সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন পাঁচ জন ও সুস্থ হয়েছেন ২০ জন। আড়াইহাজার উপজেলায় ৯৮ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩০ জন। বন্দর উপজেলায় ৬৮ জন আক্রান্ত হয়ে একজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে ঈদের দিনও অর্থাৎ গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে পাঁচ হাজার ৪০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৮ হাজার ৪১১টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫২২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৫৭৯ জনে।

আমাদের বাণী ডট কম/২৬ মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।