মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; ২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনে যারা প্রান দিয়েছে তাদের প্রতি স্রদ্ধাঞ্জলি জানিয়েছে অনেকে অনেক শহীদ মিনারে। সূর্যদয়ের পর থেকেই শুরু হয়ে সকলে একে একে শুরু হয় শহীদ মিনারের ফুল দেওয়া। কেউ বা তাদের বিভিন্ন স্কুলের মিনারে,কেউবা বড় মাঠে। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি। এরই লক্ষ্যে “মোদের গরব,মোদের আশা আ-মরি বাংলা ভাষা” এই স্লোগানকে সামনে রেখে নিজের হাতে কলার গাছ কেটে একটি শহীদ মিনার তৈরী করে প্রতিবন্ধীরা। একের পর এক শিশুদের শিক্ষকরা প্রতিটি শিশুদের হাত ধরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন প্রতিবন্ধী শিশুরাও।

গতকাল  শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২০)  সকালে সদর উপজেলার আরাজী ঝাঁড়গাঁও ভেলাজান একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল পূনর্বাস কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা উর্দ্ধতন কর্মকর্তা সাহিদা সুলতানা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম, স্কুলের শিক্ষিকা দুলালি আক্তার বিথি,সৃষ্টি রানী রায় প্রমুখ ।

এর আগে ২১এর প্রথম পহরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন বাংলাদেশ আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন , ঠাকুরগাঁও-২ আসনে সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম , সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পেশাজীবি নেতাকর্মরা রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।