নোয়াখালী সংবাদদাতা; জেলায় পুলিশ, ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৪৭ জনে।
আজ শুক্রবার (১২ জুন ২০২০) দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, চাটখিলে ৭ জন, সোনাইমুড়ীতে ১ জন, কোম্পানীগঞ্জে ৩ জন, সুবর্নচরে ৩ জন, সেনবাগ উপজেলায় ৪ জন ও বেগমগঞ্জ উপজেলায় ৩০ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন। এদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় ৩৬৬ জন, বেগমগঞ্জে ৫১১ জন, সুবর্নচরে ৩৭ জন, হাতিয়ায় ৯ জন, সোনাইমুড়ীতে ৬৩ জন, চাটখিলে ৯০ জন, সেনবাগে ৭১ জন, কোম্পানীগঞ্জে ১৭ ও কবিরহাট উপজেলায় ৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৫ জন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।
আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ
