চুয়াডাঙ্গা সংবাদদাতা; জেলার জীবননগরে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১২ জুন ২০২০) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাজেদা খাতুন জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু শেখের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ।

  • জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল মা সাজেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে পারিবারিব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ছেলে জামিরুল লাঠি দিয়ে পিটিয়ে তার মাকে গুরুতর জখম করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।