আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ৫’শ মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই ২০২০) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার সাদাত সম্রাট।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম হুমায়ুন কবির উজ্জল, জেলা আসাফো’র সভাপতি মো: শফিউল্লাহ রিপন, সহ-সভাপতি মো: আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, সদস্য তুহিন, তৃষ্ণা রাণী সরকার প্রমুখ।
আমাদের বাণী ডট কম/১২ জুলাই ২০২০/পিপিএম
