মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল্লাহেল কাফি মন্ডলের উদ্যোগে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, কেন্দ্রীয় সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আজিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,আলী রেজা মেস্তাফা গোলপ, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহেল কাফি মন্ডল,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ,জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ আকন্দ,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারে উন্নয়ন সফলতার চিত্র তুলে ধরে কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সোচ্চার হতে হবে। তাহলেই দেশ এগিয়ে যেতে পারবে। নতুবা এই স্বাধীনতা বিরোধীরা সরকারি সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধেই কাজ করবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।