পিঁপড়া বলে
মোঃ জসিম উদ্দীন

অন্য প্রাণি বাঘের ভয়ে
কাঁপতে থাকে বনে,
বুক ফুলিয়ে বনের রাজা
হাসতে থাকে মনে।

শান্তি প্রিয় হরিণ বনের
শোভা বাড়ায় সেই,
সেইতো বাঘের প্রথম শিকার
যম দাঁড়ায় যেই।

শেয়ালের যায় পাণ্ডিত্য ওই
পড়লে বাঘের থাবা,
দুঃখে বানর বলে নিরবে
আর কত কাল খাবা?

সাত-সকালে কাক পাখি আজ
দিয়েছে বনে খবর,
বাঘ পড়েছে গ্যারাকলে গো
দেখে এলাম জবর।

সারি বেধে আনবে সবাই
লাথিয়ে বাঘের লোম,
পিঁপড়া বলে আমিও যাব
সুযোগ আসে কম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।