প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে গুজব বলে আখ্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি প্রশ্নফাঁসের অভিযোগের কোনো বাস্তবতা নেই। এ বিষয়ে যে কোনো সঠিক তথ্য আমাকে দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’

শুক্রবার (২৮ জুন) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘দেখবেন বাংলাদেশে আর প্রশ্নফাঁস হবে না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।