নিজস্ব সংবাদদাতা, ঢাকা; উপজেলা ও বিদ্যালয়ভিত্তিক ছাত্র-ছাত্রীদের তথ্য প্রেরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।গত ৯ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প। মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন মনিটরিং প্রকল্পের ইতিবাচক অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে বলে প্রকল্প কার্যালয় মনে করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকল্পের আওতায় বিষ্কুট বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে চলমান রাখার স্বার্থে প্রকল্পের আওতাভুক্ত উপজেলার বিদ্যালয়সমূহে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রকৃত সংখ্যা জানা প্রয়োজন। এ জন্য গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত বিদ্যালয়সমূহে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদরে প্রকৃত সংখ্যা এতদসঙ্গে সংযু্ক্ত ছক ১ ও ২ পূরণ পূর্বক উপজেলা ভিত্তিক প্রতিবেদন তার প্রত্যয়নসহ আগামী ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে (হার্ড ও সফট কপি) প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/ইসি
